একের ভেতর সাত সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ছাপার কাজই চলবে না, একই সঙ্গে কপি, স্ক্যান, ই-মেইল, ফ্যাক্স, ওয়াই-ফাই ও নেটওয়ার্কিংয়ের কাজও করা যাবে এ যন্ত্র দিয়ে। এ ধরনের সাত রকম সুবিধাসম্পন্ন যন্ত্রটি হচ্ছে বিশ্বের সেরা ব্র্যান্ড জেরক্সের মাল্টিফাংশনাল প্রিন্টার।
প্রযুক্তি বাজারে আসা এ অত্যাধুনিক প্রিন্টারটি দিয়ে প্রতি মিনিটে এ ফোর আকারের ২৪ পাতা প্রিন্ট অথবা ফটোকপি করা যাবে।
পাশাপাশি কালার স্ক্যান, ওয়ান টাচ ফ্যাক্স ও সার্ভার ই-মেইল করার সুবিধাও রয়েছে এতে। রয়েছে বিল্ট ইন ওয়াই-ফাই এবং স্বয়ংক্রিয়ভাবে উভয় পাশে প্রিন্ট করার সুবিধা। লোকাল এরিয়া নেটওয়ার্কিং সুবিধা কাজে লাগিয়ে ১০ থেকে ১২ জনের একটা দল একই সঙ্গে এটি ব্যবহার করতে পারবে।
বিশ্বমানের ছাপা ও ঝকঝকে ফটোকপির নিশ্চয়তা মিলবে এ প্রিন্টারে। টোনার সাশ্রয়ী এই প্রিন্টারটির বিদ্যুৎ খরচও খুব কম হবে বলে উৎপাদক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
প্রচলিত বিদ্যুৎ খরচের তিন ভাগের এক ভাগ মাত্র খরচ হবে এতে। ৩০০ মেগাহার্টজ প্রসেসর ও ১২৮ মেগাবাইট র‌্যামবিশিষ্ট প্রিন্টারটি কমান্ড দেওয়ার মাত্র আট সেকেন্ড পর থেকেই প্রিন্ট অথবা কপির কাজ শুরু করবে।
ব্যক্তিগত ব্যবহার এবং ছোট ও মাঝারি প্রকৃতির কার্যালয়ের জন্য এটি খুব কার্যকর হবে। প্রিন্টারটির দাম পড়বে ২৯ হাজার টাকা। নিজস্ব প্রতিবেদক