এক্স মেন-এর চরিত্ররা যদি বাংলাদেশে আসত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উলভারিন

বাবা উলভারিন, কাজ শেষে মাছটা কুটে দিস। আমার আবার সিরিয়াল দেখার সময় হয়ে গেছে।

.
.

মিসটিক

যাক, এত দিন একটা ভালো কাজ পেলাম। ক্ষণে ক্ষণে নিজের রূপ বদলানোর জন্য রাজনীতিটাই প্রকৃত পেশা।

.
.

সাইক্লপস

অ্যাই ছেলে, চুলাটা একটু জ্বেলে দিয়ে যাও তো, সকাল থেকে গ্যাস নাই!

.
.

ম্যাগনিটো

হ, ঠিক আছে। সব এক সাইডে ফালাইয়া রাখো।

হায় রে! এইটা কী হইল? রিকশাটা রাইখা চা খাইতে গেলাম, আইসা দেখি পেলেনের লাহান উইড়া যাইতাছে! কেমনে কী!

.
.

আইসম্যান

মামা, ওর কী হইছে? বরফ হয়ে আছে কেন?

আর বইল না। বাজি ধরে আমার সঙ্গে বরফ-পানি খেলতে আসছিল। একদম বরফ বানায় দিছি!

কুল!

.
.

প্রফেসর এক্স

 বুঝলাম না, টাকলু ভাই তো সব গাড়ি, সিভিলিয়ান আটকায় দিছে। কিন্তু ভিআইপির গাড়ি আসে না, কোনো রেসপন্সও করে না, ঘটনা কী?

বস, আপনি তো বলসেন সব গাড়ি আটকায় দিতে। আমার মনে হয় সে ভিআইপির গাড়িও আটকায় দিছে।