এক্স-রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্স-রে
এক্স-রে

মাত্র কয়েক মিনিটের গবেষণাতেই এক্স-রে প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন জার্মান বিজ্ঞানী উইলহেম রন্টাগেন। নিজের গবেষণাগারে একটি ক্যাথড রে টিউব দিয়ে গবেষণার মুহূর্তে তিনি লক্ষ করেন, একটি নির্দিষ্ট দূরত্বে একটি কার্ডবোর্ডের ওপর সবুজাভ আলোর প্রতিফলন ঘটছে। রন্টাগেন এই ঘটনায় যারপরনাই অবাক হন। কারণ, প্রতিফলিত হওয়ার মতো যথেষ্ট আলোর উত্স সেখানে ছিল না। ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে রন্টাগেন ক্যাথড রে টিউব ও কার্ডবোর্ডের মাঝখানে নিজের হাত রেখে বিস্ময়ে বিমূঢ় হন। তিনি কার্ডবোর্ডে দেখতে পান তাঁর হাতের হাড়ের প্রতিফলন! সঙ্গে সঙ্গেই ব্যাপারটিকে তিনি অভিহিত করেন ‘এক্স-রে’ হিসেবে।
রন্টাগেন তাঁর উদ্ভাবনের নাম ‘এক্স-রে’ দিয়েছিলেন কারণ ওই মুহূর্তে তিনি দেওয়ার মতো কোনো নাম খুঁজে পাচ্ছিলেন না। এই জার্মান বিজ্ঞানীর উদ্ভাবনটির স্বীকৃতি এসেছিল খুব তাড়াতাড়িই। বছর শেষ না হতেই এক্স-রে পরিণত হয় চিকিত্সাবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গে। এক্স-রে চিকিত্সাশাস্ত্রে প্রথম ব্যবহৃত হয় অস্ট্রিয়ার ভিয়েনায়।

পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে