এক্সটেসি এখন যমুনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা ফিউচার পার্কে এক্সটাসি ব্রান্ডের নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।
যমুনা ফিউচার পার্কে এক্সটাসি ব্রান্ডের নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

ফ্যাশন ও লাইফ স্টাইল ব্রান্ড এক্সটেসির ২০তম আউটলেট চালু হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। শনিবার শপিং মলটির লেভেল-টু তে এক্সটেসির নতুন শো-রুমেই এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক্সটেসির চেয়ারম্যান আশা হক এর উদ্বোধন ঘোষণা করেন।

এক্সটেসির ১০ হাজার বর্গফুটের এই নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির ব্যবস্থাপনা পরিচালক তানজিম হক, মিউজিক্যাল ব্যান্ড শূন্য, এলিটা করিম, জন কবির, সম্প্রীতি, নুসরাত ফারিয়াসহ বেশ কয়েকজন মডেল ও অভিনেতা, অভিনেত্রী।

১৯৯৭ সালে যাত্রা শুরু করা এই ব্রান্ডটির নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তানজিম হক বলেন, ‘গ্রাহক সন্তুষ্টির কথা মাথায় রেখে এবং বিশ্বের নামীদামি ব্রান্ডের সঙ্গে তাল মিলিয়ে আমরা সর্বদাই আমাদের ক্রেতাদের নতুন কিছু উপহার দেওয়ার প্রচেষ্টায় থাকি। আমাদের অন্যান্য পণ্যের পাশাপাশি ছেলেদের জন্য আছে “তানজিম” এবং মেয়েদের জন্য আছে “জারজেইন” ব্র্যান্ড।’ দিনব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন রেহনুমা টি কারিশমা। অনুষ্ঠানে ছিল ডি জে শো, লেজার শোসহ নানান আয়োজন।