এক্সপোর্টেবল ফিশ সাপ্লাইয়ার্স সোসাইটির সাধারণ সভা
বাংলাদেশ এক্সপোর্টেবল ফিশ সাপ্লাইয়ার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা ২২ জানুয়ারি বিকেলে নগরের রেলওয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সোসাইটির সাবেক সহসভাপতি দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিন উল্লাহ। প্রধান বক্তা ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য সালাউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, চট্টগ্রাম মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক প্রভাতী দেব, চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, জেলা সমবায় কর্মকর্তা মো. মাহববুর রহমান ভূঁইয়া ও সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সওদাগর। স্বাগত বক্তব্য দেন সোসাইটির সভাপতি রফিক আহমদ। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক স্বপন কুমার পালিত। বিজ্ঞপ্তি।