এক্সিওম সফটওয়্যার টেকনোলজিসের ফ্রিল্যান্সিং কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিওম সফটওয়্যার টেকনোলজিসের উদ্যোগে ১৫ জানুয়ারি নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী ফ্রিল্যান্সিং কর্মশালার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) মনির হোসেন, প্রশিক্ষক রামকৃষ্ণ ভট্টাচার্য, তানসির মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, এই কর্মশালার মূল উদ্দেশ্য ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের সঠিক পথ দেখানো এবং তাঁদের মধ্যে এই সম্ভাবনাময় ক্ষেত্রে কাজ করার আগ্রহ বাড়িয়ে তোলা। যাতে কোনো প্রতারণার শিকার না হয়ে নিজেই আয় করতে পারেন। বিজ্ঞপ্তি।