এখন আমি কী করব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজু খাদেম
সাজু খাদেম

প্রিয় সাজু খাদেম,
আমার নাম মুরশেদ আলম, ডাকনাম সাজু। ক্লাস এইটে পড়ি। সমস্যা হলো, ক্লাসের অনেকেই আমাকে ‘সাজুগুজু’ নামে খেপায়! এমনকি মেয়েরাও সুযোগ পেলে ‘অ্যাই সাজুগুজু’ বলে ডাকে! আপনি আমার প্রিয় অভিনয়শিল্পী। আপনার নামের সঙ্গে আমার নামের মিল আছে, এ কারণে সমস্যাটা খুলে বললাম। এখন আমি কী করব?
মুরশেদ আলম
পূর্ব বাসাবো, ঢাকা

সাজু খাদেমের উত্তর
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, সাজু খাদেমের চেয়ে ‘সাজুগুজু’ নামটাই অনেক ভালো। তুমি শুনে খুশি হবে, আমাকেও অনেকে ‘সাজুগুজু’ নামে ডাকে! তোমাকে যদি কোনো মেয়ে ‘অ্যাই সাজুগুজু’ নামে ডাকে, তাহলে তুমি ওই মেয়েটাকে বলবে, আমি তো ‘সাজু’ই আর তুমি আমার ‘গুজু’। তাহলে দেখবে, পরে আর কেউ তোমাকে ‘সাজুগুজু’ নামে ডাকলে ওই মেয়েটাই প্রথমে প্রতিবাদ করবে। এই নামটা তোমাকে আরেকজনের সঙ্গে যুক্ত করে দিচ্ছে, এটা তোমার জন্য অনেক বড় একটা পাওয়া। এ ছাড়া ‘সাজুগুজু’ নামটাকে তুমি খেপানো হিসেবে না নিয়ে প্রশংসা হিসেবে নাও। তাহলে দেখবে ‘সাজুগুজু’ নামে কেউ তোমাকে ডাকলে তোমার কাছে শুনতেও অনেক ভালো লাগছে।

সূত্রধর: তারিকুর রহমান খান

পেটে কথা চেপে রাখা স্বাস্থে্যর জন্য ক্ষতিকর। তাই বিনোদন, ক্রীড়া, রাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল কিংবা যেকোনো দুনিয়ার প্রিয় তারকার কাছে আপনার পেটের ও মনের কথাগুলো খুলে বলুন। ছোট করে লিখুন আপনার প্রশ্ন বা সমস্যার কথা। সমাধান পেয়ে যাবেন হাতে হাতে! লিখুন এই ঠিকানায়—
এখন আমি কী করব?
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।