এখন ত্বকের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতুটা হেমন্ত। তার মানেই সামনে শীতের আগমন। আর এই আগমনী বার্তাটা প্রথমেই টের পায় ত্বক। হাত-মুখ ধুলেই দেখা যায় ত্বকে টান ধরেছে। বাদ যায় না নাজুক ঠোঁটও। তাই এ সময় ত্বকের যত্নটা নিতে হয় ঠিকঠাক। হেয়ারোবিকস ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, ঋতু পরিবর্তনের সঙ্গে নিজের ত্বকের যত্নের ধরনটাও বদলাতে হয়। সারা রাত শেষে সকালে মুখটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। কিংবা বাইরে থেকে ফিরেই ত্বক পরিষ্কার করতে হবে।এই ঋতুতে ধুলোবালি খুব বেশি থাকে, তাই সম্ভব হলে বারবার মুখ পরিষ্কার করতে হবে। আর ত্বকের যত্নের প্রধান কথাই হলো, ত্বক পরিষ্কার করা। ক্লেনজিং এখন রোদের তেজ কম এবং প্রকৃতি রুক্ষ হওয়ার কারণে ধুলোবালু বেড়ে গেছে। ধুলোবালু রোমকূপ বন্ধ করে দেয়। মুখ খুব ভালোভাবে পরিষ্কার করতে হালকা ধরনের ফেসওয়াশ ব্যবহার করে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলা যায়। সপ্তাহে অন্তত দুই দিন সাবানমুক্ত ক্লেনজার দিয়ে মুখের ত্বক পরিষ্কার করুন। ত্বক খুব বেশি টানটান হলে ক্রিম ক্লেনজার ব্যবহার করতে পারেন।ময়েশ্চারাইজারএ সময় ত্বকের ধরন বুঝেই ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। পানি দিয়ে মুখ ধোয়ার পর ত্বক হালকা ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগাতে পারেন। ক্রিমের মতো ঘন ময়েশ্চারাইজার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখে। কিছু প্যাক গুঁড়া দুধ, মধু, আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ত্বকের খসখস ভাব দূর করতে গোলাপের পাপড়ি, খেজুর কিছু সময় দুধে ভিজিয়ে বেটে প্যাক হিসেবে মুখে ব্যবহার করা যেতে পারে। এতে ত্বকের খসখসে ভাব দূর হয়। ত্বক হয় মসৃণ। এটি সপ্তাহে দু-তিনবার ব্যবহার করা যায়। ত্বকের ক্লান্তি দূর করতেত্বক সতেজ রাখতে মসুরের ডাল বাটা ও শসার রস একসঙ্গে করে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ঠোঁটের যত্নঠোঁট শুকিয়ে গেলে জিভ দিয়ে কখনোই ভেজানো উচিত নয়, বরং শুকনো ঠোঁটে ব্যবহার করা যেতে পারে লিপবাম, চ্যাপস্টিক। এ ছাড়া মধু ও গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে মাখা যায়।হাত-পাএ সময় হাত-পায়ের বিশেষ যত্ন দরকার। গোসল শেষে ভেজা হাত-পায়ে অলিভ অয়েল, লোশন ও গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া মাসে অন্তত একবার পারলারে গিয়ে পেডিকিউর ও ম্যানিকিউর করলে হাত-পা ভালো থাকে।