এখন নিজেকে সাজিয়ে নেওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের কেনাকাটা শেষ করলেও কিছু প্রস্তুতি বাকি থেকে যায়। পোশাক, জুতা, ঘর সাজানোর সরঞ্জাম সবকিছু কেনা হয়ে গেলেও কমে না ব্যস্ততা। ঈদের প্রস্তুতিতে তুলির শেষ আঁচড় বোলানোর জন্য সবাই ছোটেন রূপচর্চা কেন্দ্রগুলোতে (বিউটি পারলার)।ঈদ তো প্রায় এসেই গেল। উৎসবের পরিবেশের সঙ্গে নিজেকে মানানসই করে তোলার জন্য নখ, চুল ও ত্বক সবকিছুই সুন্দর করে তুলতে হবে। গত বৃহস্পতিবার নগরের বিউটি পারলারগুলোতে গিয়ে সেই তাগিদটা যেন কম-বেশি সবার মধ্যেই দেখা গেল। বিউটি পারলারগুলোতে এখন উপচে পড়া ভিড়। অনেকেই কয়েক দিন পর গ্রামের বাড়ির দিকে রওনা দেবেন পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। তাই ঈদের দিন দশেক আগেই পারলারে আসতে হয়েছে তাঁদের।নগরের আফমি প্লাজার ষষ্ঠ তলায় পারসোনার ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন অনেকে। সেখানে কথা হয় গৃহিণী উম্মে কুলসুমের সঙ্গে। তিনি জানান, ঈদে বাড়ি যাবেন, তাই হেয়ার স্টাইলটা ঠিক করতে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আনিকা তাবাস্সুম জানান, তিনি পেডিকিউর, মেনিকিউর করাবেন।গোলপাহাড়ের হাবিবস আলভিরাসের মেয়েদের শাখায়ও দেখা গেল উপচে পড়া ভিড়। সেবা দিতে কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। আলভিরাসের নির্বাহী কর্মকর্তা খালেদা বানু জানান, ‘যেহেতু ঈদ আমাদের একটা বড় উৎসব এবং অনেকেই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাই বেশ আগে থেকেই ভিড় হচ্ছে। আমরাও যতক্ষণ গ্রাহক আসছেন পারলার খোলা রাখছি। আর ঈদ উপলক্ষে সবাই হেয়ার কাট ও ফেসিয়ালটাই বেশি করছেন। আমাদের চকলেট, কফি, অরেঞ্জ কুল ও ভিটামিন-সি ফেসিয়াল বেশি চলছে। টিন এজাররা স্পা ক্লিনজারটা করছে। পাশাপাশি হেয়ার রিবন্ডিং ও হেয়ার ট্রিটমেন্টও চলছে। চুলকে নানা রঙে সাজাতে ও নেইল আর্ট করার প্রতি তরুণীদের আগ্রহ বেশি।ছেলেরাও পিছিয়ে নেই রূপচর্চায়। আলভিরাসের ছেলেদের শাখায়ও ভিড় দেখে অন্তত তেমন ধারণাই হবে। তরুণেরা এখন কেবল চুল কাটানো কিংবা চুলে রং করার জন্যই আসেন না। ত্বক, নখ, হাত ও পায়ের সৌন্দর্যও এখন তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। এই শাখার নির্বাহী কর্মকর্তা জুয়েল বড়ুয়া বলেন, চুলের রিবন্ডিং, হেয়ার ট্রিটমেন্ট, ফেসিয়াল, ফ্যাশনেবল হেয়ার কালার ও পেডিকিউর, মেনিকিউর এখন বেশি চলছে। আর ঈদ উপলক্ষে জাভেদ হাবিবসের নতুন কিছু ফেসিয়াল এসেছে। তার মধ্যে অক্সিজেন ফেসিয়ালটা সবাই বেশ পছন্দ করছেন। গতবার ঈদের আগের দিন সারা রাত পারলার খোলা ছিল। এবারও গ্রাহক থাকা পর্যন্ত সেবা দেওয়া হবে। মেহেদীবাগের ফেয়ার টাচ বিউটি পারলারের রূপবিশেষজ্ঞ বাঁশরী ব্যানার্জি জানান, ঈদ উপলক্ষে এখন মূলত চলছে ত্বক ও চুলের পরিচর্যা। তাঁদের নতুন ফেসিয়ালগুলো সবাই পছন্দ করছে। চাঁদ রাতে চলবে মেহেদি লাগানোর ধুম।