এখন পিঠাপুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন গুড়, চালের গুঁড়া সবই তো পাওয়া যাচ্ছে। এখন পিঠা না খেলে চলে? সিতারা ফিরদৌস দিয়েছেন পিঠা তৈরির প্রণালি।সুজির রসবড়াউপকরণ: ডিম ৪টি, সুজি আধা কাপ, এলাচি গুঁড়া সামান্য, চিনি আধা কাপ, গুঁড়া দুধ আধা কাপ।প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তেল গরম করে টেবিল-চামচে করে বড়ার গোলা তেলে ছাড়তে হবে। বাদামি রং করে ভেজে গরম সিরায় দিয়ে বড়াগুলো তিন-চার ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।সিরার জন্য: চিনি ২ কাপ, পানি ৩ কাপ, দারুচিনি ২ টুকরা।প্রণালি: সব উপকরণ এক সঙ্গে জ্বাল দিয়ে নিতে হবে।ডিম সবজির ঝাল পিঠাউপকরণ: আতপ চালের গুঁড়া ২ কাপ, ময়দা আধা কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, লবণ স্বাদমতো, ফুলকপির কুচি আধা কাপ, গাজর কুচি সিকি কাপ, টমেটো কুচি সিকি কাপ, পেঁয়াজপাতা কুচি সিকি কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল-চামচ, ডিম ৮-১০টি।প্রণালি: চালের গুঁড়া, ময়দা, বেকিং পাউডার ও লবণ একসঙ্গে মিশিয়ে ১টি ডিম ও পরিমাণমতো গরম পানি দিয়ে এমনভাবে ব্যাটার তৈরি করতে হবে, যাতে খুব পাতলা না হয়ে যায়।ফুলকপি কুচি ও গাজর কুচি সামান্য ভাপ দিয়ে অন্যান্য সবজির সঙ্গে ব্যাটারে মিশিয়ে নিতে হবে।ফ্রাই প্যানে তেল গরম করে আধা কাপ ব্যাটার তেলে ছাড়তে হবে ও পিঠার ওপর একটি ডিম ভেঙে দিতে হবে। পিঠা হয়ে গেলে সাবধানে তুলে রাখতে হবে। এভাবে অন্যান্য পিঠাও তৈরি করে নিতে হবে। সরভাজা পিঠাউপকরণ: ময়দা ২ কাপ, দুধের সর আধা কাপ, গুঁড়া চিনি আধা কাপ, মাওয়া আধা কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, ঘি ৩ টেবিল-চামচ, লবণ সিকি চা-চামচ, তরল দুধ ১ কাপ বা পরিমাণমতো।প্রণালি: ময়দায় বেকিং পাউডার, ঘি ও লবণ দিয়ে ভালো করে ময়ান দিয়ে গুঁড়া চিনি, মাওয়া ও দুধের সর দিয়ে মেশাতে হবে। এরপর পরিমাণমতো দুধ দিয়ে ভালো করে মথতে হবে ও এক ঘণ্টা ঢেকে রাখতে হবে।আধা ইঞ্চি পুরু করে রুটি বেলে পছন্দমতো আকারে টুকরা করে ডুবোতেলে বাদামি রং করে ভেজে গরম সিরায় ছাড়তে হবে এবং দুই-তিন ঘণ্টা সিরায় ডুবিয়ে রাখতে হবে।সিরার উপকরণ: চিনি ২ কাপ, পানি ৩ কাপ, দারুচিনি ২ টুকরা, এলাচি ২টি।প্রণালি: সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে সিরা তৈরি করতে হবে।বনেদি ভাপা পিঠাউপকরণ: সিদ্ধ চালের গুঁড়া ৪ কাপ, পোলাওয়ের চাল গুঁড়া ৪ কাপ, খেজুরের গুড় ২ কাপ, নারকেল কোরানো ২ কাপ, দুধের ক্ষীরশা ২ কাপ, দুধের সর ১ কাপ, পেস্তাবাদাম কুচি আধা কাপ, কিশমিশ ২ টেবিল-চামচ, মোরব্বা (ছোট করে টুকরো করা) আধা কাপ।প্রণালি: পিঠার হাঁড়িতে পানি গরম করে ফোটাতে হবে।চালের গুঁড়ায় স্বাদমতো লবণ ও পরিমাণমতো কুসুম গরম পানি এমনভাবে মেশাতে হবে, যাতে চালের গুঁড়ায় দলা না বাঁধে। চালের গুঁড়া চালুনিতে ঢেলে নিতে হবে। গুঁড়ায় অর্ধেক নারকেল কোরানো মেশাতে হবে।পিঠার খোরায় কিছু নারকেল মেশানো চালের গুঁড়া নিয়ে তার ওপর একে একে পেস্তাবাদাম, মোরব্বা, কিশমিশ, নারকেল কোরানো আবার চালের গুঁড়া তার ওপর দুধের ক্ষীরশা, দুধের সর, চালের গুঁড়া, পেস্তাবাদাম, মোরব্বা, কিশমিশ, নারকেল কোরানো ও জাফরান ছিটিয়ে পরতে পরতে সাজিয়ে পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে বাটি উল্টে ফোটানো পানির পাত্রের বাষ্প বের হওয়ার মুখের ওপর বসিয়ে বাটি তুলে নিতে হবে।পিঠা কাপড় দিয়ে ঢেকে ওপরে ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট পর কাপড়সহ পিঠা তুলে কাপড় ছাড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।