এখন ফলাফলের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টক-ঝাল-মিষ্টি—এই তিন স্বাদের তৃপ্তিটা একসঙ্গে পাওয়া যায় জিভে জল আনা আচারে। উঠোনের রোদে শুকানো জলপাই, আম আর তেঁতুলের লোভনীয় গন্ধটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এ বছরও আয়োজন করা হয়েছে প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতা এখন শেষপর্যায়ে।আগামী ৬ ডিসেম্বর জানা যাবে সেরা আচার কোনটি। সেদিন বেলা ৩টা ১৫ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।১২ জুলাই শুরু হওয়া এ প্রতিযোগিতায় টক, মিষ্টি, ঝাল ও অন্যান্য—এই চারটি বিভাগে আচার জমা পড়েছিল সাত হাজারেরও বেশি। সেসব আচার থেকে যাচাই-বাছাই করার পর হচ্ছে চূড়ান্ত পর্বের বিচারকাজ। চারটি বিভাগে পুরস্কার পাবেন ৪৮ জন আচারশিল্পী। একজন পাবেন ‘বর্ষসেরা’ পুরস্কার।আজকের নারী, এগিয়ে চলো—এ স্লোগানে এবারের জাতীয় আচার প্রতিযোগিতায় বর্ষসেরা আচারের জন্য আছে এক লাখ টাকা। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার রেফ্রিজারেটর, এলসিডি টেলিভিশন ও ওয়াশিং মেশিন। প্রতিযোগিতার ১১তম এ আসরের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে থাকবে মনমাতানো সাংস্কৃতিক আয়োজনও।