এখন বাকিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার এক কাছের বন্ধু সিগারেটে আসক্ত। কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। তার সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। আমি তাকে অনেকবার বলেছি সিগারেট ছাড়তে কিন্তু কোনো লাভ হয়নি। হঠাৎ একদিন আমার কাছে এসে বলল, আমি আর সিগারেট খাব না।
বললাম, দারুণ সিদ্ধান্ত। এরপর অনেক দিন সে সিগারেট খায়নি। হঠাৎ দেখি সে সিগারেট খাচ্ছে। আমি অবাক হলাম না। কারণ, আমি জানি সে একবারে এই নেশা থেকে বের হতে পারবে না। এভাবে সে অনেকবার আমার কাছে সিগারেট ছাড়ার কথা বলেছে। তার সঙ্গে দেখা হলে আগে সিগারেট না খাবার জন্য বলতাম। এভাবেই দিন কাটছিল। গত এক বছর পর তার সঙ্গে আমার দেখা হলো। অনেক কথার মাঝে সে বলল,Íজানিস, আমি আর সিগারেট খাই না। সিগারেটের গন্ধ আমার কাছে অসহ্য লাগে। তার কাছে এ কথা শোনার পর আমি একটু অবাক হলাম। সেই সঙ্গে মনের মধ্যে কী যে ভালো লাগা কাজ করছিল, তা বলে বোঝাতে পারব না। এখন বাকিদেরও এই নেশার পথ থেকে সরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে যাব।
হেলালুর রহমান
নাটোর