এখন যাঁরা জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি এ মুহূর্তে ভারতের রাজনীতির এক প্রধান ইস্যু। আশির দশকের বোফোর্স কেলেঙ্কারি থেকে বিভিন্ন সময় আরও অনেক ছোট-বড়-মাঝারি দুর্নীতি হয়েছে। তবে টাকার অঙ্কে খুব সম্ভবত সবকিছুকে ছাপিয়ে গেছে বর্তমান ইউপিএ সরকারের টেলিযোগাযোগমন্ত্রী এ রাজার টু-জি দুর্নীতি। অভিযোগ উঠেছে, মোবাইল ফোনের তরঙ্গ বরাদ্দ নিয়ে এক লাখ ৭৬ হাজার কোটি রুপির দুর্নীতি হয়েছে। আন্দোলনের চাপে কারাগারে যেতে হয় মন্ত্রী এ রাজাকে। শুধু রাজা নন। দুর্নীতির অভিযোগে এখন আইনের জালে আটকা আরও বেশ কজন মন্ত্রী, সাংসদ ও নেতা। তাঁরা এখন কারাগারে। কেউ আবার দুর্নীতির জালে আটকেও বহাল তবিয়তে রয়েছেন ক্ষমতায়। এ মুহূর্তে ভারতের দুর্নীতির জালে আটকা পড়া নেতাদের একঝলক দেখে নেওয়া যাক।এ রাজাভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর ডিএমকে দলের সাংসদ এবং ইউপিএ সরকারের জোটসঙ্গী এ রাজা ছিলেন ভারতের কেন্দ্রীয় টেলিযোগাযোগমন্ত্রী। পুরো নাম আন্দিমুথু রাজা। টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারিতে জড়িয়ে গ্রেপ্তার হন ২ ফেব্রুয়ারি। এখন দিল্লির কড়া নিরাপত্তার তিহার জেলে। মজার ব্যাপার হলো, পেশাগতভাবে এ রাজা একজন আইনজীবী।কানিমোঝিতামিলনাড়ুর রাজ্যসভায় ডিএমকের একজন সাংসদ। সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধির মেয়ে। টু-জি কেলেঙ্কারি মামলার অভিযোগপত্রে দুই নম্বর আসামি তিনি। মে মাস থেকে জেলে। বারবার চেয়েও জামিন পাননি। কানিমোঝি একজন কবি ও সাংবাদিক হিসেবেও পরিচিত।সুরেশ কালমাদিসুরেশ কালমাদি কংগ্রেসের সাংসদ। গত বছরের কমনওয়েলথ গেমস কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত। ছিলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি। গেমসে ৯৬ কোটি রুপির দুর্নীতিতে জড়িয়ে গ্রেপ্তার হন। তিনিও আছেন তিহার জেলে।জয়ললিতাতামিলনাড়ুর এআইএডিএমকে দলের নেত্রী। এ বছরের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে দলকে হারিয়ে মুখ্যমন্ত্রী হন। ২০০১ সালে জয়ললিতা তামিলনাড়ু ক্ষুদ্রশিল্প সংস্থা লিমিটেড বা তানসির জমি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে জেল খেটেছিলেন। তবে উচ্চ আদালতে এ নিয়ে এখনো মামলা চলছে।করুণানিধিডিএমকে দলের প্রধান। টু-জি স্পেকট্রাম ইস্যুর ধাক্কায় এবারের বিধানসভা নির্বাচনে পরাস্ত হয় তাঁর দল। মুখ্যমন্ত্রীর পদ হারান তিনি। রাজধানী চেন্নাইয়ের একটি উড়ালপুল নির্মাণ কেলেঙ্কারিতে জড়িয়ে তিনি ২০০১ সালে জেল খেটেছিলেন।লালুপ্রসাদ যাদববিহারের মুখ্যমন্ত্রী ছিলেন আট বছর। পাঁচ বছর ছিলেন প্রথম ইউপিএ সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী। রাষ্ট্রীয় জনতা দলের প্রধান এবং লোকসভার সাংসদ। বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি জড়িয়ে পড়েন ৯৫০ কোটি রুপির পশুখাদ্য কেলেঙ্কারি মামলায়। কয়েকবার কারাগারে গেছেন।অমর সিংউত্তর প্রদেশের মুলায়ম সিং যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী দলের সাধারণ সম্পাদক ছিলেন। এখন পদে নেই। তবে রাজ্যসভার সদস্য। সাংসদ কেনাবেচা কাণ্ডে জড়িয়ে এখন কারাবন্দী। জামিন পাননি উচ্চ আদালতে আবেদন করেও।শিবু সরেনঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের সাবেক কয়লামন্ত্রী। প্রধানমন্ত্রী নরসীমা রাওয়ের সরকারকে টিকিয়ে রাখার জন্য আস্থা ভোটের সময় ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে জেলে যেতে হয়। এ ছাড়া ব্যক্তিগত সচিবকে খুন করার অভিযোগে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে অবশ্য রেহাই পান।রাজা ভাইয়াউত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা ও মুলায়ম সিং মন্ত্রিসভার সদস্য ছিলেন। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর অস্ত্র-গোলাবারুদ ও বিরোধী নেতা-কর্মীর কঙ্কাল। পোটা আইনে তিনি জেল খেটেছেন।মহম্মদ শাহাবুদ্দিনবিহারের লালুপ্রসাদ যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ ছিলেন। ৩০টির বেশি ফৌজদারি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। একটি অপহরণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি এখন কারাদণ্ড ভোগ করছেন। মামলায় বলা হয়, খুন করাই ছিল অপহরণের উদ্দেশ্য।ফগ্গন সিং কুলস্তেমধ্যপ্রদেশের বিজেপি সাংসদ। বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রীও ছিলেন। সংসদে আস্থা ভোটে ঘুষদানের সঙ্গে জড়িত হয়ে এখন তিনি কারাগারে।অশোক ছবিরাম আরগলমধ্যপ্রদেশের বিজেপির সাবেক সাংসদ। সংসদে আস্থা ভোটের ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে কারাগারে যান।মহাবীর ভাগোরারাজস্থানের বিজেপির সাবেক সাংসদ। ২০০৮ সালের ২২ জুলাই লোকসভায় আস্থা ভোটের বিতর্ক চলার সময় ফগ্গন সিং কুলস্তে, অশোক ছবিরাম আরগলের সঙ্গে মহাবীর ভাগোরা টাকাভর্তি থলি দেখিয়ে বলেছিলেন, ইউপিএর শরিকেরা তাদের আস্থা ভোট কেনার জন্য এই টাকা দিয়েছে। এখন এই তিনজনই কারাগারে। অমর সাহা, কলকাতা