এখন শিশুর পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুতি পোশাক আরাম দেবে শিশুদের
সুতি পোশাক আরাম দেবে শিশুদের

চারদিকে সবুজের আগমনে শীত বিদায় নিচ্ছে। লাল, হলুদ ও সবুজ রঙের ছোঁয়া প্রকৃতির সঙ্গে সঙ্গে লাগে পোশাকেও। বসন্তকে বরণ করে নিতে বিভিন্ন দোকানে নানা আয়োজন করা হয়। বিশেষ করে ছোট সোনামণিদের পোশাকে লাগে যেন রঙের মেলা। পুরো মাস জুড়েই পোশাকে যেন থাকবে বসন্তের রং। তাই তাদের রঙিন সাজে সাজাতে মা-বাবারা এখন বিভিন্ন দোকানে ঘুরে বেড়াচ্ছেন।

রাজধানীর বিভিন্ন কাপড়ের দোকান ঘুরে দেখা গেছে, এই সময়ে শিশুদের জন্য নানা ডিজাইন ও রঙের পোশাক রাখা হয়েছে। দোকানগুলো যেন সেজে উঠেছে রঙিন বসন্তের সাজে। কয়েকটি রঙের প্রাধান্যের পাশাপাশি ভিন্ন কিছু কাটিংয়ের কাপড়ও দেখা গেছে বাজার ঘুরে। 

এ মাসের পুরোটা জুড়ে পোশাকে দেখা যাবে বসন্তের রং, মডেল: আর্রাদ ও সুবহানা। পোশাক: কে ক্র্যাফট, ছবি: খালেদ সরকার
এ মাসের পুরোটা জুড়ে পোশাকে দেখা যাবে বসন্তের রং, মডেল: আর্রাদ ও সুবহানা। পোশাক: কে ক্র্যাফট, ছবি: খালেদ সরকার

মেয়েদের পোশাক
মেয়েদের কাপড়ে লাল, হলুদ ও বাসন্তী রংকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে শুধু যে এই রংগুলোরই পোশাক পাওয়া যাবে তা নয়, রয়েছে সবুজ ও নীল রঙের কাপড়ও। মেয়েদের সালোয়ার-কামিজ, ঘাগরা, ফতুয়া, সিঙ্গেল কামিজ ও টু-পিস বেশ পছন্দ করছে শিশুরা। টু-পিসগুলোর কাটিংয়ে রয়েছে ভিন্নতা, ওপরে লম্বা ফতুয়া ও নিচে স্কার্ট। বেশির ভাগ পোশাক তৈরি করা হয়েছে আরামদায়ক সুতি ও নেট সুতির ওপর। আর যেহেতু বসন্ত, তাই কাপড়ে ফুল, লতাপাতা ও প্রজাপতির নকশা; তার সঙ্গে রয়েছে কারচুপি, পাথর ও চুমকির কাজ। বেইলি রোডে কাপড় কিনতে এসেছে রাইসা। সে জানায়, ‘লাল রঙের জামা আমার বেশি পছন্দ। তবে হলুদ রঙেরও একটা কামিজ কিনব।’ আরেক দোকানি বলেন, এবার গরম তো প্রায় চলে এসেছে, তাই সুতি কাপড়ই বেশি বিক্রি হচ্ছে। অনেকেই বাচ্চাদের জন্য লম্বা হাতার জামা থেকে ছোট হাতার জামা বেশি পছন্দ করছেন।

এ মাসের পুরোটা জুড়ে পোশাকে দেখা যাবে বসন্তের রং, মডেল: আর্রাদ ও সুবহানা। পোশাক: কে ক্র্যাফট, ছবি: খালেদ সরকার
এ মাসের পুরোটা জুড়ে পোশাকে দেখা যাবে বসন্তের রং, মডেল: আর্রাদ ও সুবহানা। পোশাক: কে ক্র্যাফট, ছবি: খালেদ সরকার

ছেলেদের পোশাক
ছেলেদের কাপড়েও লাল, হলুদ ও বাসন্তী রঙের প্রাধান্য। তাদের জন্য রয়েছে শার্ট, পাঞ্জাবি ও কুর্তা। ছেলেদের কাপড়ে ফুল-পাতার নকশার পাশাপাশি রিকশার প্রিন্টসহ নানা নাগরিক জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। ধানমন্ডির সীমান্ত স্কোয়ারে এক দোকানি বলেন, এবার বসন্তে ছেলেদের পোশাকের ডিজাইনে বাঙালিয়ানা তুলে ধরা হয়েছে। সুতি ছাড়াও তাঁতের ওপরও বিভিন্ন কুর্তা, ফতুয়া ও পাঞ্জাবি পাওয়া যাচ্ছে।

দামদর
দোকান ঘুরে দেখা গেছে, মেয়েদের কামিজ ১ হাজার ২০০ থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকা পড়বে। সিঙ্গেল কামিজ ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। ঘাগরা ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত হবে। ছেলেদের শার্ট পড়বে ৮০০ থেকে ১ হাজার, পাঞ্জাবি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ এবং টি-শার্ট ২০০ থেকে ৫০০ টাকা।