এখনো অনেক বাধা মোকাবিলা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদকপ্রথম আলো: রাজনীতিতে এসেছেন কবে? চেমন আরা তৈয়ব: রাজনীতির প্রতি আমার আগ্রহ সৃষ্টি হয় ছোটবেলাতেই। গ্রাম থেকে নৌকায় চড়ে মাহমুদুর রহমান ভাইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেটা ১৯৭৩ সাল হতে পারে। আমি তখন স্কুলে পড়তাম। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ওই সময় আমি সক্রিয় রাজনীতিতে অংশ নিই। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আমি সদস্য ছিলাম। পরে শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হই। এর পর আমাকে আর পেছনে তাকাতে হয়নি। দক্ষিণ জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে পুরোপুরি জড়িয়ে পড়ি। প্রথম আলো: তাহলে ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে আপনার সম্পৃক্ততা। তখনকার রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে কোনো পার্থক্য দেখছেন কিনা। বিশেষ করে নারীদের ক্ষেত্রে সমস্যা মোকাবিলা করতে হচ্ছে কি না। চেমন আরা তৈয়ব: আমি গ্রামেই বেড়ে উঠেছি। সত্তর বা আশির দশকে মেয়েদের সেভাবে রাজনীতিতে আসতে দেখিনি। এখন অনেক মেয়ে রাজনীতিতে আসছেন, যা ইতিবাচক। ১৯৮১ সালে আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসেন। তাঁকে দেখেই আমরা আরও উব্দুদ্ধ হই। তবে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়। কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়ে দলে দলে রাজনীতিতে আসতে শুরু করেন। আসলে পথ চলতে গেলে নানা বাধা আসে। এখনো আমরা অনেক বাধা মোকাবিলা করছি। এরপরও সব কিছু মোকাবিলা করে নারীরা আগের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে। প্রথম আলো: এখনো সমস্যা মোকাবিলা করতে হয়? চেমন আরা তৈয়ব: হ্যাঁ, করতে হয়। প্রথম আলো: যেমন? চেমন আরা তৈয়ব: নারী ও পুরুষের মধ্যে বৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি। পুরুষেরা এখনো সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁরা আমাদের মতামত খুব একটা গুরুত্ব দেয় না। এটা দুঃখজনক। এই অবস্থার পরিবর্তন আমরা চাই। এজন্য শিক্ষিত নারীদের আরও বেশি করে রাজনীতিতে আসতে হবে। রাজনীতি মানুষকে অধিকারের কথা বলতে শেখায়।