এটি কোনো নতুন কথা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি একটা তথ্যমূলক বইয়ের দরকার। বইয়ের খোঁজে ফোন করলাম এক ছোট বোনের কাছে। প্রথম তিনবার ফোন বেজে কেটে গেল। চতুর্থবারে ফোন ধরল, কণ্ঠটা কেমন যেন লাগল আমার কাছে।

জিজ্ঞেস করতেই ঘটনা বুঝতে পারলাম। সেদিন ওর  মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। মেডিকেলে ভর্তির সুযোগ না পাওয়ায় মা-বাবা তার সঙ্গে কথা বলছেন না। এ রকম চিত্র তো নতুন কিছু নয়।

দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ না পাওয়াকে অনেক পরিবার কিংবা শিক্ষার্থী সব স্বপ্নের সমাধি ধরে নেন। ছেলেমেয়ে হয়তো চিকিৎসক হতে চায় না, কিন্তু অভিভাবকের স্বপ্ন তার ওপর চাপিয়ে দেওয়া হয়। আমি মনে করি, চিকিৎসক বা প্রকৌশলী হওয়াই জীবনে সফল হওয়ার একমাত্র শর্ত নয়। এসব না হয়েও অনেক মানুষ জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশেও এখন সব রকম পেশায় যথেষ্ট সুযোগ ও পর্যাপ্ত চাহিদাও রয়েছে। অভিভাবকদেরও সন্তানের প্রতি অভিমান না করে তাকে সমর্থন ও সহযোগিতা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করতে হবে।