এটি ঢাকার একটি বিশেষ বৈশিষ্ট্য
কনটেম্পোরারি আর্ট অ্যান্ড আর্টিস্টস: বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড নামের একটি বই লিখেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, পরিবেশবিদ ও শিল্প সমালোচক নজরুল ইসলাম।তিনি বলেন, ফোক আর্ট, পপ আর্ট বা ক্র্যাফট অনেক কিছুই বলা যায় রিকশাচিত্রকে। এটি ঢাকার একটি বিশেষ বৈশিষ্ট্য। যেকোনো ব্যবহারিক বস্তুরই দুটি দিক থাকে, ফরম আর ডেকোরেশন। রিকশাচিত্রটা নিছক ডেকোরেশনই বলা যায়। এর আসলে ব্যবহারিক কোনো দিক নেই। শুধু সৌন্দর্যবর্ধন ছাড়া। তবু এটি করা হয়, এখনো হচ্ছে। তাতে বোঝা যায়, আমরা নন্দনতত্ত্বকে কত গুরুত্ব দিই।তবে ডিজিটাল পেইন্ট এসে রিকশাচিত্রের জনপ্রিয়তা অনেক কমিয়ে দিয়েছে। আগে রিকশার হুডে, বডিতেও কারুকাজ থাকত। সেগুলো এখন দেখা যায় না। কিন্তু এই আর্ট ফরমটা হারিয়ে যায়নি, বরং অন্যভাবে ব্যবহার হচ্ছে। ফোক আর্ট থেকে এটি মডার্ন আর্টে রূপ পাচ্ছে। নাজলী লায়লা মনসুর প্রমুখ শিল্পীরা এই আর্টের আদলে ছবি এঁকেছেন।রিকশাচিত্র বা রিকশা এর প্রাপ্য স্বীকৃতি পেল এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে।