এটি ব্যাঙের ছাতা নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরুম
মাশরুম

ব্যাঙের ছাতা হিসেবে অনেকে চিনলেও, ব্যাঙ কিংবা ছাতা কারও সঙ্গে সম্পর্ক নেই মাশরুমের। এটি উচ্চ আমিষ ও আঁশযুক্ত সবজি। বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ বলেন, ‘মাশরুমে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজের এক সমন্বয় থাকে, যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করে এবং শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে। এই সবজিটিতে পিউরিন নামে একধরনের উপাদান থাকায়, যাঁদের গেটে ব্যথা আছে, তাঁদের না খাওয়াই ভালো।’ এবার জানা যাক আর কী কী গুণ আছে—
 প্রচুর পরিমাণ সালফার সরবরাহকারী অ্যামাইনো এসিড থাকে মাশরুমে। এটি চুল পড়া ও চুল পাকা প্রতিরোধের অস্ত্র।
 মাশরুমে উল্লেখযোগ্য পরিমাণ গ্লাইকোজেন থাকে, তাই এটি শক্তিবর্ধক হিসেবে কাজ করে শরীরে।
 এতে থাকে প্রচুর পরিমাণে ফলিক এসিড ও লোহা, যা শরীরের রক্তশূন্যতা পূরণে সাহায্য করে।
 মাশরুমে এডিনোসিন থাকাতে এটি ডেঙ্গু জ্বরের প্রতিরোধক হিসেবেও কাজ করে।
 গর্ভবতী মাকে নিয়ম করে মাশরুম খেতে দিন, এতে প্রাকৃতিকভাবেই নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
 মাশরুমের লিংকজাই-৮ নামক উপাদানটি হেপাটাইটিস-বি জন্ডিসের প্রতিরোধক।
 এতে ইরিটাডেনিন, লোভাস্টটিন এবং এনটাডেনিন নামে একধরনের উপাদান থাকে, যেটি শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
 নার্ভ ও স্পাইনাল কর্ডের সুস্থতার জন্য খেতে পারেন মাশরুম।
 এতে নিউক্লিক অ্যাসিড ও অ্যান্টি এলার্জেন থাকায়, কিডনি ও অ্যালার্জি রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে মাশরুম।
 মাশরুমে চর্বি ও শর্করা থাকে পরিমাণে কম এবং আঁশ থাকে বেশি, তাই ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী।
 এতে থাকে ইলুডিন এস নামক এক ধরনের উপাদান যা আমাশয় রোগীদের জন্য কার্যকর।
 নিয়মিত মাশরুম খেলে হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপের মতো রোগগুলো এড়ানো যায়।
 এতে প্রচুর পরিমাণে হজম সহায়ক এনজাইম থাকে, যেটি হজমে সহায়তা করে এবং খিদেবর্ধক হিসেবে কাজ করে।
 এর ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি—শিশুদের দাঁত ও হাড় গঠনের জন্য প্রয়োজন।
গ্রন্থনা: সিদ্ধার্থ মজুমদার