এটিইও পদের এমসিকিউ পরীক্ষা ২৯ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় তাদের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকার মোট ১১৫টি কেন্দ্রে রেজিস্ট্রেশন অনুযায়ী বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত এ পরীক্ষা হবে। এ পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে উত্তর ভুল হলে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট http://www.bpsc.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে।