এটিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএম প্রথম চালু হয় লন্ডনে
এটিএম প্রথম চালু হয় লন্ডনে

জরুরি দরকারে চটজলদি টাকা পেতে এটিএম (অটোমেটিক টেলার মেশিন) এখন আমাদের সবার নিত্যদিনের বন্ধু। কিন্তু এই যন্ত্রের ধারণা প্রথম আসে কার মাথায়? উত্তরটা হতে পারে, জন শেফার্ড ব্যারন। এই ভদ্রলোকের মাথায়ই প্রথম এ রকম একটি যন্ত্রনির্ভর টাকা ওঠানোর ব্যবস্থার কথা মাথায় আসে। আর এই ধারণাটি তাঁর মাথায় আসে স্নানরত অবস্থায়। যদিও পুরোপুরি নিশ্চিত হওয়া কঠিন, শেফার্ডই প্রথম এমন ভাবনা ভেবেছিলেন।
ব্রিটেনের বহুজাতিক ব্যাংক বার্কলেস শেফার্ডের এই ভাবনা লুফে নেয়। জন শেফার্ডের উদ্ভাবিত এটিএম স্থাপন করা হয় লন্ডনের একটি ব্যাংকে। ১৯৬৭ সালের ঘটনা সেটি।
টাইম অনলাইন অবলম্বনে