ঘাসফুল এডুকেয়ার কেজি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৮ মার্চ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন যুগ্ম সচিব জয়নাব বেগম, শিক্ষানুরাগী শওকত আলী ও সমাজসেবক জমির সরদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের উপাধ্যক্ষ হোমায়রা কবির চৌধুরী।
ঘাসফুলের নির্বাহী কমিটির সহসভাপতি সামিহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের দাতা সদস্য ঝুমা রহমান, ঘাসফুলের সাধারণ পরিষদের সদস্য ইয়াছমিন আহমেদ, ঘাসফুলের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সামিহা সেলিম, সংস্থার উপপরিচালক মফিজুর রহমান, সহকারী পরিচালক আবেদা বেগম, শিল্পী শওকত জাহান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পারভীন মাহমুদ বলেন, ‘শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার বিস্তার ঘটাতে হবে সব জায়গায়। স্কুলশিক্ষা কার্যক্রম বাড়াতে হবে আরও ব্যাপক পরিসরে।’
অনুষ্ঠানের শুরুতে স্কুলের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন, শোক প্রস্তাব গ্রহণ ও মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।