এতিম ও দুস্থদের মধ্যে প্রয়াসের খাদ্য বিতরণ
সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা সামসুল আলম চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। ১৮ এপ্রিল মরহুমের নিজ বাসবভনে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন উপদেষ্টা মোমিনুল হক।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মানজারে খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনূর কামাল, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন চৌধুরী, সংগঠনের পরিচালক মহসীন উল কাদের, গ্রিনল্যান্ড সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাহাব উদ্দিন আহম্মদ, সমাজসেবক দিদারুল আলম, গিয়াস উদ্দীন হায়দার চৌধুরী ও কর্মসূচির চেয়ারম্যান মো. সাদ্দাম হোসাইন। এতে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি