এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেশবপুর বন্ধুসভার উদ্যোগে ৯ জানুয়ারি এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কেশবপুরের কলেজমাঠে সকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান। বক্তব্য দেন কেশবপুর কলেজের শিক্ষক মহশীন আলী, প্রথম আলোর প্রতিনিধি দিলীপ মোদক, বন্ধুসভার সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ রিফাত। পরে কলেজের অধ্যক্ষ এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উল্লেখ্য, এই শীতবস্ত্র বন্ধুসভার সদস্যরা নিজেরা সংগ্রহ করে তা বিতরণের উদ্যোগ নেন।