এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে জব্দ করা জাটকা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা প্রশাসনের জব্দ করা জাটকা সাতকানিয়া উপজেলার ৪০টি এতিমখানায় বিতরণ করেছে প্রাশাসন। ২০ এপ্রিল বিকেলে সাতকানিয়া উপজেলা পরিষদ মাঠে এতিমখানার প্রতিনিধিদের হাতে মাছ তুলে দেওয়া হয়। এ সময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ উপস্থিত ছিলেন। তিনি এতিমখানার তত্ত্বাবধায়ক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসনের জব্দ করা জাটকা বিতরণ করেন।
এ উপলক্ষে ইউএনও মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী প্রমুখ। বক্তারা বলেন, সরকার জাটকা ধরা নিষিদ্ধ করেছে। তারপরও কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী জাটকা ধরা অব্যাহত রেখেছেন। যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।