প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গত ১৭ জুন এতিম শিশুদের জন্য ফল উৎসবের আয়োজন করা হয়। সংগঠনের উদ্যোগে নগরের হালিশহরের মুহাম্মদীয়া হাফেজিয়া এতিমখানার শিশুদের আম, কাঁঠাল, লিচু, জাম, খেজুর, কলাসহ মৌসুমের বিভিন্ন ফল খাওয়ানো হয়। উৎসব উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মিসবাউল ইসলাম। উপস্থিত ছিলেন ইকবাল মাহমুদ, সাজ্জাদ অনিক, পলাশ চাকমা, মোহাম্মদ মিনহাজ উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।