‘এতে যদি আমাদের দেখার চোখ পাল্টায়’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ বছর আগে ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করার অভিজ্ঞতায় জয়া করিম অটিস্টিকসহ প্রতিবন্ধী শিশুদের জন্য নিজেই শুরু করেন ‘লেটস ব্রেক দ্য সাইলেন্স’।
জয়া করিম প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন কার্যক্রমের ছবি তোলেন। এই ছবিগুলোর মাধ্যমে সমাজের মূল ধারার সঙ্গে প্রতিবন্ধী শিশুদের যোগাযোগ করিয়ে দেন।
জয়া বললেন, ‘কোনো বাচ্চা যখন স্কুলে ভর্তি হয়, সে জানেই না তার কোনো সহপাঠী বিশেষ চাহিদাসম্পন্ন হতে পারে। আমি বিভিন্ন স্কুলের বাচ্চাদের জানানোর সে উদ্যোগটাই নিয়েছি।এতে যদি আমাদের দেখার চোখ পাল্টায়।’
লেটস ব্রেক দ্য সাইলেন্স অঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন করে। যার যে প্রতিভা আছে, তা তুলে ধরার কাজ করে। জয়া জানালেন, ২০১৩ সাল থেকে সব কাজ ব্যক্তি উদ্যোগে হচ্ছে। জয়াকে সহায়তা করছেন সংগঠনের অন্যরা।
জয়া ‘লেটস ব্রেক দ্য সাইলেন্স’ নামে ২০১৮ সালে একটি বইও বের করেন।