এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও হোটেল অ্যাভিনিউর মধ্যে সমঝোতা চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও অ্যাভিনিউ হোটেলের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভিসা কার্ডধারীরা এখন থেকে নগরের লালখান বাজারের অ্যাভিনিউ হোটেলে প্রতিটি কক্ষ ভাড়ার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। এনআরবিসি ব্যাংকের পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখাপ্রধান সৈয়দ মাহবুবুল হক এবং অ্যাভিনিউয়ের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক বদরুজ্জামান খান সমঝোতা চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক হাসান ইস্পাহানি। বিজ্ঞপ্তি।