এনএমসি অ্যালামনাই ফাউন্ডেশনের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান নাসির মোহাম্মদ অ্যান্ড কোম্পানির প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয়ে এনএমসি অ্যালামনাই ফাউন্ডেশন নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে ১৫ এপ্রিল নাসির মোহাম্মদ অ্যান্ড কোম্পানি কার্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আয়কর উপদেষ্টা আহমেদ হোসাইন। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এন হুদা মনসুরী। বিশেষ অতিথি ছিলেন রাইজিং গ্রুপের চেয়ারম্যান মো. আসলাম চৌধুরী ও প্রতিষ্ঠানের অংশীদার রিজোয়ান রাকিবুদ্দিন।
সভায় এ এন এম ইব্রাহিম খানকে সভাপতি ও উত্তম কুমার দাশকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন—জ্যেষ্ঠ সহসভাপতি এস এম আরিফুল হক, সহসভাপতি আবদুল্লাহ মো. নুরুদ্দিন, শহিদুল ইসলাম, মোহাম্মদ সোলাইমান ও কামরুল হাসান চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকেরুল করিম ও আরাফাত হোসেন, ট্রেজারার সাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, আইসিটি–বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক কাজী আবু জাফর, পেশাগত উন্নয়ন সম্পাদক কাউছার উল ইসলাম, নির্বাহী সদস্য সাহেদুল ইসলাম, কাজী মো. হাবিবুল্লাহ, মো. ওসমান খান চৌধুরী, সোহরাব হোসেন, মনোয়ার হোসেন, হানিফ চৌধুরী, দিদার উজ জামান, ফারহানা আমান ও ফারজানা নীলা। বিজ্ঞপ্তি।