এনজিওপ্লাস্টি ও অস্ত্রোপচারে ঝুঁকি আন্তর্জাতিক মাত্রার চেয়ে কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ
জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ

হূদেরাগ বিশেষজ্ঞ জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ। দীর্ঘদিন কাজ করেছেন ঢাকার ইউনাইটেড হাসপাতালে। গত তিন বছর ধরে চিকিৎসাসেবা দিচ্ছেন চট্টগ্রামে। তিনিই চট্টগ্রামে প্রথম জরুরি এনজিওপ্লাস্টি শুরু করেন। বর্তমানে চিকিৎসাসেবা দিচ্ছেন ল্যাবএইড চট্টগ্রাম শাখায়। চট্টগ্রামের হূদেরাগ চিকিৎসা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা হয় তাঁর।
প্রথম আলো: চট্টগ্রামের হূদেরাগ চিকিৎসাসেবার মান এখন কোন পর্যায়ে?
জহির উদ্দিন মাহমুদ: চট্টগ্রামে হূদেরাগীদের বিশ্বমানের সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তিন-চার বছর আগে যেসব চিকিৎসার জন্য ঢাকায় কিংবা পাশের দেশ ভারতে যেতে হতো এখন রোগীরা তা চট্টগ্রামে বসেই পাচ্ছেন। তাও কম খরচে। ফলে সব শ্রেণীর মানুষ চিকিৎসাসেবা পাচ্ছেন।
প্রথম আলো: হূদেরাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন কি পর্যাপ্ত?
জহির উদ্দিন মাহমুদ: রোগীর তুলনায় চিকিৎসক ও সার্জন এখনো অপ্রতুল। তবে আশার কথা, একঝাঁক মেধাবী চিকিৎসক দেশ-বিদেশে প্রশিক্ষণ নিয়ে এসে চট্টগ্রামে সেবা দিচ্ছেন।
প্রথম আলো : অস্ত্রোপচারের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি কি আছে?
জহির উদ্দিন মাহমুদ: সংক্রমণের ঝুঁকি সবখানেই আছে। সেটা বিদেশে কিংবা ঢাকায় হোক। তবে চট্টগ্রামে ঝুঁকি এখনো গ্রহণযোগ্য মাত্রা ছাড়িয়ে যায়নি। বরং আন্তর্জাতিক মাত্রার চেয়ে কম। ভবিষ্যতে হয়তো সংক্রমণের মাত্রা আরও কমে আসবে। তবে এনজিওপ্লাস্টিতে সংক্রমণের ঝুঁকি একেবারেই নেই।
প্রথম আলো: দিন দিন হূদরোগী বাড়ার কারণ কি?
জহির উদ্দিন মাহমুদ: ডায়াবেটিস এখন মহামারী আকারে দেখা দেওয়ায় হূদরোগীর সংখ্যা বাড়ছে। এ ছাড়া আধুনিক নগর জীবনের অভ্যস্ততার কারণেও মানুষ আক্রান্ত হচ্ছে বেশি।
প্রথম আলো: ভবিষ্যতে বিশেষায়িত সেবার ক্ষেত্র কতটুকু বাড়ছে?
জহির উদ্দিন মাহমুদ: ২০১০ সালের আগে চট্টগ্রামে এনজিওপ্লাস্টি এবং ওপেন হার্ট সার্জারি হতো না। আমরা প্রথম মেট্রোপলিটন হাসপাতালে এটা শুরু করি। কিছুদিনের মধ্যে বেসরকারি পর্যায়ে সিএসসিআর, শেভরন ও ম্যাকস্ হাসপাতালে এনজিওপ্লাস্টি এবং ওপেন হার্ট শুরু হবে তখন আরও অধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।