এনজে উচ্চবিদ্যালয় পুনর্মিলনী কমিটির সভা
পটিয়ার মুজাফরাবাদ এনজে উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী ২০১০ উপলক্ষে প্রস্তুতি সভা সম্প্রতি নগরের মনিরুজ্জামান ইসলামাবাদী উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক তাপসী ঘোষ রায়। সদস্যসচিব শিহাবউদ্দিন মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন শেখ রুখনউদ্দীন আহমদ, গৌরি শংকর চৌধুরী, মো. জাকির হোসেন, মো. শাহজাহান, মো. হাসান উল্ল্যা চৌধুরী ও নরেন রায় চৌধুরী। আইনজীবী জহীরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেন আবদুল হান্নান, রফিক আহমদ, নুরুল আলম, বিপ্লব সেন, জয় প্রকাশ দত্ত, রিজেওয়ান কবীর, মো. মুছা, ওমর সুলতান ও সঞ্জয় চৌধুরী। ধন্যবাদ বক্তব্য দেন পুনর্মিলনী কমিটির আহ্বায়ক সন্তোষ কুমার নন্দী। সভায় ১৯ মার্চ পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এ ছাড়া প্রাক্তন ছাত্রছাত্রীদের ১০ মার্চের মধ্যে নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।