এনসিটিএফ চট্টগ্রাম জেলার ওয়ার্ড কমিটি নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের নির্বাচনে অংশ নেওয়া শিশুরা
ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের নির্বাচনে অংশ নেওয়া শিশুরা

জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে ২১ আগস্ট ওয়ার্ড কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার চট্টগ্রাম নগরের ৪ ও ১৮ নম্বর ওয়ার্ডে এনসিটিএফের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই নির্বাচন সম্পন্ন হয়। এতে ৪ নম্বর ওয়ার্ডের ১৬৩ জন এবং ১৮ নম্বর ওয়ার্ডের ১৬২ জন সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট দুটি পৃথক কমিটি গঠন করা হয়। ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচন নগরের চান্দগাঁওয়ের প্যারাডাইজ বলরুম কমিউনিটি সেন্টার সম্মেলন কক্ষে এবং ১৮ নম্বর ওয়ার্ডের নির্বাচন বাকলিয়ার আল-মদিনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পুরো প্রক্রিয়াটি দুটি স্বতন্ত্র নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালিত হয়। এতে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা শিশু–বিষয়ক কর্মকর্তা জি এম আবদুচ সালাম, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ব্যবস্থাপক প্রবীর চিসিক। এনসিটিএফ চট্টগ্রাম জেলার সাবেক এবং বর্তমান সদস্যরা পুরো নির্বাচন–প্রক্রিয়াটি পরিচালনা করেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ওয়ার্ল্ডভিশন, বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান বাংলাদেশ।
এনসিটিএফ জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন। এটি শিশুদের দিয়ে গঠিত এবং পরিচালিত। সারা বাংলাদেশের ৬৪টি জেলার মতো এনসিটিএফ চট্টগ্রাম জেলা কমিটি শিশুদের অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।