এনসিসি ব্যাংক কেরানীহাট শাখার স্কুল ব্যাংকিং কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংক কেরানীহাট শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং প্রচারণা কর্মসূচি গত ৩১ অক্টোবর সাতকানিয়ার দক্ষিণ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
কেরানীহাট শাখার কর্মকর্তা এমদাদ মো. ফয়সাল আমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার ব্যবসায়ী মো. নেজাম উদ্দিন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুস।
শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং বিষয়ে বিস্তারিত বলেন এনসিসির কেরানীহাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সৈয়দ নূর। তিনি শিক্ষার্থীদের কাছে ব্যাংকে হিসাব খোলার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, অভিভাবক, ব্যবসায়ী ও বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।