আন্তর্জাতিক ওয়ানডে আম্পায়ারিংয়ে অভিষেক তাঁর ২০০৬ সালে। এবার তাকে দেখা যাবে আন্তর্জাতিক টেস্ট ম্যাচেও আম্পায়ারের টুপি মাথায়। এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র টেস্ট আম্পায়ার তিনি। এবারের সময়ের তারকা—এনামুল হকআম্পায়ারিং নাকি খেলা, কোনটি বেশি উপভোগ্যএখন আম্পায়ারিং বেশি উপভোগ্য আমার কাছে। আম্পায়ারিংয়ে সফলতা তারাই পায় যারা এটা উপভোগ করে।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিআমার বিশ্বাস, সততা আর নিষ্ঠা।গুনগুনিয়ে গাইছি যে গানকাল সারা রাত ছিল স্বপনের রাত।ছেলেবেলার যে স্মৃতি প্রায়ই মনে পড়েআমি ১৯৮২ সালে এসএসসি পরীক্ষা দিই, তখনকার সময় একই দিনে দুটি পরীক্ষা হতো। দুই পরীক্ষার বিরতিতেও খেলতে যেতাম। আর স্কুল পালিয়ে খেলতে যাওয়া তো ছিল নিত্যদিনের ঘটনা।ভালো আম্পায়ার হওয়ার জন্য যে গুণটা জরুরিআম্পায়ারিং ভালোবাসতে হবে। কাজটাকে সম্মান করতে হবে, আর দরকার সততা।আম্পায়ারিংয়ে হাতেখড়িহাতে ধরে তো আম্পায়ারিং শেখানো যায় না, তবে আমার আম্পায়ার হওয়ার পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন আতাউল হক মল্লিক এবং আবদুল হাদী রতন।খেলোয়াড় জীবনের স্মরণীয় মুহূর্তসে অনেক আগে একবার আন্তকলেজ খেলায় পরপর তিনটি ম্যাচ খেলি আমরা। প্রতি ম্যাচে আমার রান ছিল ৭০-এর ওপরে। আর মোট উইকেট নিয়েছিলাম ৯টি। সেই স্মৃতি এখনো মনে পড়ে।আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটএশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে। প্রথম উইকেটটি ছিল সম্ভবত ইনজামাম-উল হকের।ছোটবেলায় যাকে ভয় পেতেন বেশিসত্যি কথা বলতে কী, কাউকেই ভয় পেতাম না, তবে স্কুল পালিয়ে সিনেমা দেখতে যেতাম। তাই বড় ভাইয়ের হাতে ধরা পড়ার একটা ভয় কাজ করত তখন। যে আউটটি বোঝা সবচেয়ে কঠিনসব আউটই বোঝা কঠিন, যতক্ষণ না ব্যাটসম্যান প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করে।অবসরের প্রিয় সঙ্গীশুধুই ঘুম।নিজের হাতে সেরা রান্নাআমি সব রান্নাই বেশ ভালো রাঁধতে জানি।যার জন্য জীবন বাজি রাখতে পারিকারও জন্য জীবন বাজি রাখব না!আলাদিনের দৈত্যের কাছে তিনটা চাওয়াঢাকা শহরের যানজট দূর হবে, যারা দুর্নীতি করে তাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে, আর আমিসহ যারা আম্পায়ারিং করেন এ দেশে তাঁরা যেন সততার সঙ্গে কাজ করে যেতে পারেন।সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার