এনামুলের পছন্দ মাইলস, মায়ের পছন্দ রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট দলের স্পিনার এনামুল হক জুনিয়র। তাঁর মা জেবু হোসাইন। জেনে নেওয়া যাক দুই প্রজন্মের ভালো লাগা মন্দ লাগা।১. প্রিয় শিল্পীএনামুল: মাইলস আমার প্রিয় ব্যান্ড। ‘ধিকি ধিকি আগুন জ্বলে’ খুব প্রিয় গান। এ ছাড়া দেশের বাইরের আতিফ আসলামের গানও ভালো লাগে।মা: রুনা লায়লার গান ভালো লাগে।২. যে খাবার খেতে বেশি ভালো লাগেএনামুল: আমি ভোজনরসিক নই। তবে মায়ের রান্না করা ইলিশ মাছের যেকোনো পদই ভালো লাগে।মা: দেশি মাছ।৩. প্রিয় পোশাকএনামুল: জিনস আর টি-শার্টই প্রথম পছন্দ।মা: শাড়ি।৪. অবসরে যা করিএনামুল: অবসর তো এখন মেলে না। বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ সাত মাস বয়সী মেয়ে এলিজা এনাম নাভিনকে নিয়েই কেটে যায়। আমার অবসর কাটে মেয়েটাকে নিয়েই।মা: পরিবারের সবাইকে নিয়ে চিন্তা করি। যেমন: ছেলে, মেয়ে, নাতি-নাতনিদের সুন্দর ভবিষ্যৎ।৫. যে ধরনের বা যাঁর বই ভালো লাগেএনামুল: হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখক। একসময় নিয়মিত বই পড়তাম, এখন সময় হয়ে ওঠে না। তার পরও সময় পেলেই হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের বইগুলো পড়ি। তাঁর বহুব্রীহি খুব প্রিয় আমার।মা: গল্পের বই আর ধর্মবিষয়ক বইগুলো ভালো লাগে।৬. বন্ধুদের আড্ডায় আলোচনার প্রধান বিষয়এনামুল: ক্রিকেটই প্রধান আলোচনার বিষয়। ঘরোয়া লিগে কী হচ্ছে না হচ্ছে, এ ছাড়া আন্তর্জাতিক ম্যাচগুলো নিয়ে আলোচনা তো হয়ই। আর পারিপার্শ্বিক বিষয়গুলো তো উঠে আসেই।মা: সংসার নিয়ে কথা হয় বেশি।৭. যে জিনিসগুলো ছাড়া চলে নাএনামুল: ক্রিকেট শু আর সানগ্লাস ছাড়া চলে না।মা: পান-সুপারি, চা এবং ভাত। ৮. ছেলেবেলায় ফিরে গেলে জীবনের লক্ষ্য যা হতোএনামুল: অবশ্যই ক্রিকেটার হতে চাইতাম। তবে এখন যা পারি না তার জন্য তখন আরও কঠোর পরিশ্রম করতাম। মোটকথা আরও ভালো ক্রিকেটার হওয়ার সাধনা করতাম।মা: এই জীবনই চাইতাম।৯. প্রযুক্তির যেসব জিনিস নিয়মিত ব্যবহার করিএনামুল: আইপ্যাড ছাড়া চলতে পারি না। এটা নিয়ে আমার স্ত্রীর অভিযোগের শেষ নেই। কারণ, দিনের তিন-চার ঘণ্টা আইপ্যাডের পেছনেই চলে যায়।মা: কিছুই ব্যবহার করি না। ১০. দেশ নিয়ে আমার ভাবনাএনামুল: সবাই যেন শান্তিতে থাকে। ইচ্ছা করলেই যেন আমরা নিশ্চিন্তে পথে-ঘাটে চলাফেরা করতে পারি। দেশের জন্য শান্তিটাই বড় চাওয়া।মা: দেশের জন্য সব সময় সুখ-শান্তি কামনা করি।১১. ঘোরাঘুরির প্রিয় জায়গাএনামুল: দেশের মধ্যে সিলেট আমার প্রিয় জায়গা। আমি সিলেটেরই ছেলে, তার পরও সিলেটের সৌন্দর্যে আমি সব সময় মুগ্ধ। বিশেষ করে শ্রীমঙ্গল, মৌলভীবাজার খুব প্রিয়। সময় পেলেই বন্ধুদের নিয়ে চলে যাই ঘুরতে। আর দেশের বাইরে লন্ডন আমার সব সময়ের প্রিয় জায়গা।মা: ঘোরাঘুরি করতে ভালো লাগে আত্মীয়স্বজনের বাসাবাড়িতে।১২. আমার কাছে জীবন মানেএনামুল: জীবন মানে ক্রিকেট। আর একটা সময় আমাদের সবারই মৃত্যুবরণ করতে হবে।মা: জীবন মানে খুব কঠিন।সাক্ষাৎকার: মাহফুজ রহমান ও উজ্জ্বল মেহেদী