এনায়েত বাজার মহল্লা কমিটির মিলাদুন্নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনায়েত বাজার মহল্লা কমিটির উদ্যোগে ৮ জানুয়ারি বৃহস্পতিবার ওয়ার্ডের কাউন্সিলর এম এ মালেকের সভাপতিত্বে প্রতিবছরের মতো এবারও ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপিত হয়। এ উপলক্ষে এনায়েত বাজার শাহি জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও খতমে কোরআনসহ এনায়েত বাজার এলাকাবাসীকে তবরুক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. আবদুল গফুর সর্দার, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল মনু, এম এ হান্নান, আবদুল হালিম সেলিম, রফিকুল ইসলাম খান, আলহাজ আবদুল গনি, আবদুল কুদ্দুস, জাহাঙ্গীর শরীফ, মো. সুলতান আহম্মদ, মো. সালাউদ্দিন, আবদুস সবুর, মো. জাহেদ উল্লাহ রাশেদ, মো. নজরুল ইসলাম, মোরশেদুল আলম, মো. সাহেল, জিয়াউল হক, মো. আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।