এনার্জি ড্রিংকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা বছরে একবার যাই যশোরে গ্রামের বাড়িতে ঈদ করতে। শহরে থাকি। তাই ফিরে আসার সময় দাদি অনেক কিছু দিয়ে দেন। এই যেমন চালের গুঁড়া, নারকেল, সুপারি, ডাল, গুড় আর খাঁটি সরিষার তেল। একদিন আমরা সবাই কোল্ড ড্রিংকস খাচ্ছি। তখন আমার চাচাতো ভাই খুব ঢং দেখিয়ে এনার্জি ড্রিংকস খাচ্ছিল। তা দেখে আমার ছোট ভাই জিহাদের এনার্জি ড্রিংকস খাওয়ার খুব সাধ জাগল। কিন্তু আমরা সবাই নিষেধ করায় ওর সাধ পূরণ হলো না।এদিকে আমার চাচি সরিষার তেল রাখার জন্য কোনো পাত্র না পেয়ে ওই এনার্জি ড্রিংকসের খালি বোতলটায় রেখে দিয়েছিলেন। আর গাধাটা বোতল ভর্তি সরিষার তেলকে এনার্জি ড্রিংকস মনে করে...।এ ঘটনার পর থেকে ও এনার্জি ড্রিংকসের দিকে তাকানোরও সাহস পায় না। বর্ণালীকে বি কলেজময়মনসিংহ।