এনায়েত নগর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদ উল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াসমিন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল। শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান শিক্ষক আবদুল ওহাব ও ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ডা. সায়েদুল ইসলাম। অতিথিরা নতুন ভবনের ফলক উন্মোচন করেন এবং শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।