এনায়েত বাজার ওয়ার্ডে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মতবিনিময় সভা গত সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আয়োজিত সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ওয়ার্ড কাউন্সিলরকে অভিনন্দন জানান।
ওয়ার্ড কাউন্সিলর সলিম উল্লাহ বলেন, এনায়েত বাজারকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।
সভায় বক্তব্য দেন মহানগর জাকের পার্টির সভাপতি এস কে আকরাম, নগর আওয়ামী লীগের সদস্য গৌরাঙ্গ ঘোষ, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল মনু, মহিলা সম্পাদিকা রুমা দাশ, ব্যবসায়ী ওবায়দুল হক চৌধুরী, মানবাধিকারকর্মী সাইদুল ইসলাম, বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক গাজী আবুল কালাম, ওয়ার্ড সচিব অলি উল্লাহ প্রমুখ।—আমার চট্টগ্রাম প্রতিবেদক