এনায়েত বাজার মহল্লার নতুন কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনায়েত বাজার মহল্লা কমিটির এক সাধারণ সভা ১১ নভেম্বর শুক্রবার রাতে এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চুর বাসভবনে তাঁরই সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় এলাকার যুব সমাজ ও মহল্লার সক্রিয় সদস্যদের সর্বসম্মতিতে ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চুকে সভাপতি ও সমাজসেবক মোহাম্মদ ইসমাইল মনুকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. ছৈয়দুর রহমান চৌধুরী। িবশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আলী আহাম্মদ ও ২২ মহল্লা সরদার কমিটির সভাপতি ইউসুফ সরদার। প্রধান অতিথি বলেন, এনায়েত বাজার মহল্লা কমিটি শক্তিশালী ও গতিশীল করার স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি প্রতি মাসে একবার বৈঠক করে এলাকার বিভিন্ন সমস্যা ও নানা বিষয় নিয়ে আলোচনা করার জন্য নতুন কমিটির প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।