এনায়েত বাজার মহিলা কলেজের নতুন অধ্যক্ষ তহুরীন সবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক তহুরীন সবুর এনায়েত বাজার মহিলা কলেজে অধ্যক্ষ পদে যোগ দিয়েছেন। তিনি ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে মহিলা কলেজে সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ২০১০ সাল থেকে তিনি এ কলেজে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া কলেজ গভর্নিং বডিতেও তিনি শিক্ষক প্রতিনিধির দায়িত্ব পালন করেন। তহুরীন সবুর চট্টগ্রামের সাহিত্য অঙ্গনে একটি পরিচিত মুখ। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা একাধিক। তিনি চট্টগ্রাম একাডেমি, চট্টগ্রাম লেখিকা সংঘসহ চট্টগ্রামের বিভিন্ন সমাজ কল্যাণমূলক সংগঠনের সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি।