এপার-ওপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪-০৫ সালের ঘটনা, আমার তখন কিশোর বয়স। কলকাতা গিয়েছিলাম আব্বুর চিকিৎসার জন্য। আব্বু পার্ক স্ট্রিটের একটি ক্লিনিকে ভর্তি হলেন। আমি আর কালু চাচা হোটেলে উঠলাম। সকালে রাস্তায় ঘুরে ঘুরে শহর দেখতাম। দুপুরে হোটেলে, আর বিকেলে ক্লিনিকে যেতাম। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লিনিকের সামনের ছোট বাগানটায় ঘুরতাম।একদিন দুই পিচ্চির সঙ্গে দেখা হলো। তারা ছোটাছুটি করছিল। লিফটে ওঠার চেষ্টা করছিল। আমি তাদের লিফটে ওপরে নিয়ে গেলাম। আবার নিচে নিয়ে এলাম। দৌড়াদৌড়ি খেললাম, পলানটুক খেললাম। ক্লান্ত হওয়ার পর বসে গল্প করছিলাম। জানলাম, তারা জয়পুর থাকে। জয়পুরের মিষ্টি বিখ্যাত। আমি বাংলাদেশ থেকে এসেছি, এ কথা জেনে তারা খুব অবাক হলো। বাংলাদেশের ব্যাপারে তাদের আগ্রহ জানতে চাইলে তারা বলল, তারা বাংলাদেশের নাম শুনেছে, বড় হলে যাবে কিন্তু মা-বাবা রাগ করবে। তখন আব্বু আর কালু চাচা বারান্দায় এসে দাঁড়িয়ে আমাকে হাত ইশারা করলেন। ছোট্ট শিশুটি আমাকে বলল, ‘দাদা, তুমি কি মুসলমান?’ আমি বললাম, হ্যাঁ। ওই দিনই আব্বুকে রিলিজ করা হলো। আমরা রওনা দিচ্ছি। গাড়িতে উঠতে যাব, এমন সময় পিচ্চি শিশুটা দৌড়ে এল। আমার কাছে এসে বলল, ‘দাদা, আমাকে একটা পাপ্পা দেবে?’ আমি ওকে পাপ্পা দিয়ে চলে এলাম। জানালার কাচ দিয়ে দূরের আকাশটা তখন ঝাপসা হয়ে আসছিল, ঠোঁট দুটো কামড়ে ধরে চোখের পানি আটকানোর ব্যর্থ চেষ্টা করছিলাম। বারবার মোছার পরও যে পানিটা জমাট বাঁধছিল, সেটা বোধ হয় ভালোবাসা ছিল।সাজ্জাদ