এপাসার ব্র্যান্ডের তারবিহীন ইউএসবি এডাপ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারবিহীন নেটওয়ার্ক সংযোগ সুবিধা নিয়ে কম্পিউটার সোর্স বাজারে নিয়ে এসেছে এপাসার ব্র্যান্ডের এডাপ্টার। এএ ৩১১ মডেলের এডাপ্টারটি খুব সহজেই যেকোনো ডেস্কটপ পিসি এবং ল্যাপটপের ২ ইউএসবি পোর্টে সংযোগ করে ওয়াইফাই ও ল্যান সংযোগ পাওয়া যায়। এটি এপাসার মিডিয়া প্লেয়ায়ের সঠিক সমন্বয়ে ল্যান সুবিধা দিয়ে থাকে। এডাপ্টারটি এপাসার মিডিয়া প্লেয়ার ছাড়া পিসিতে সংযোগ করার আগে নির্দিষ্ট ড্রাইভার ইনস্টল করে নেওয়া আবশ্যক। এতে নেটওয়ার্ক সুরক্ষার জন্য আছে ডব্লিউইপি এবং ডাব্লিউপিএ প্রযুক্তি। এটি ২ দশমিক ৪ থেকে ২ দশমিক ৪৮৩৫ গিগাহার্জ গতিসম্পন্ন। কম্পিটার সোর্স প্রতিটি এপাসার এডাপ্টারে দিচ্ছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। এর মূল্য এক হাজার ৭৫০ টাকা। বিজ্ঞপ্তি।