প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চট্টেশ্বরী সড়কের এপিক অঙ্গনে ২৩ মে থেকে শুরু হয়েছে আট দিনব্যাপী আবাসন মেলা। ৩০ মে পর্যন্ত চলবে এই মেলা। মেলায় শুধু আবাসনের প্রদর্শনী ও বিক্রয় নয়, থাকছে বিনোদনের ব্যবস্থাও। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ছাড়ে ও উপহারে এপিকের ফ্ল্যাট বুকিংয়ের সুযোগ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য এই মেলা উন্মুক্ত থাকছে। আবাসন প্রতিষ্ঠান ছাড়াও মেলায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন সুবিধা নিয়ে অংশ নিয়েছে।
২৩ মে মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী-এর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। এতে সভাপতিত্ব করেন এপিক প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু সুফিয়ান। বিজ্ঞপ্তি