এপিক হেলথ কেয়ারের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারের সঙ্গে করপোরেট চুক্তি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ। ২৮ মার্চ দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের লেকচার থিয়েটারের মধ্যে এই সমঝোতা চুক্তি সই হয়।
এপিক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) টি এম হান্নান এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের বিভাগীয় সভাপতি চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পরিচালক (অপারেশন) এনামুল হক, সহকারী মহাব্যবস্থাপক সাইফুদ্দিন মো. খালেদ, ব্যবস্থাপক-করপোরেট বিজনেস মুহাম্মদ সোয়েব হোসেন এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক দ্বৈপায়ণ সিকদার, সহকারী অধ্যাপক মো. আতিয়ার রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি