এপিকের ফ্যামিলি নাইটে গ্রাহকদের মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ২৩ ফেব্রুয়ারি রাতে এপিক প্রোপার্টিজের ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির গ্রাহকেরা অংশ নেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ করে নেন এপিক প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু সুফিয়ান।
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমি মালিক ও অতিথিরা। আসরে এপিকের পক্ষ থেকে আবাসন–সুবিধার পাশাপাশি এপিক হেলথ কেয়ারের মাধ্যমে গ্রাহকদের স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ১২ বছরে ৪৮টি প্রকল্প নির্মাণ করেছে এপিক প্রপার্টিজ। এক হাজারের মতো গ্রাহকদের কাছে ইতিমধ্যেই ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ১৬টি প্রকল্প চলমান রয়েছে। বিজ্ঞপ্তি।