এপেক্স ক্লাব অব বার আউলিয়ার যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এপেক্স ক্লাব অব বার আউলিয়া যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে ৮ আগস্ট এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এপেক্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের জ্যেষ্ঠ সহসভাপতি এম বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনালের সভাপতি সৈয়দ নুরুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জবিউল হোসেন, শাহ আলম, এ আর খান, ইয়াসিন চৌধুরী ও রেজোয়ান শাহিদী।
সংগঠনের কর্মকর্তারা হলেন সভাপতি এস এস হাসান আলী, সাধারণ সম্পাদক ইসমাইল উদ্দিন মো. শওকত আলী, জ্যেষ্ঠ সহসভাপতি রওশন আরা চৌধুরী, সহসভাপতি রেজাউল কবির, ট্রেজারার মো. নাসিমউদ্দীন, পরিচালাক সোলাইমান আখন্দ, বশির আহাম্মদ, আহমেদুর রহমান চৌধুরী সেলিম, মো আবদুল হালিম ও আবু মোশাররফ এবং সার্জেন্ট অ্যাট আর্মস মো নুরুল কাদের। বিজ্ঞপ্তি।