এফএনবির কার্যনির্বাহী কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফএনবি সভায় বক্তব্য দেন ঘাসফুলের প্রধান নির্বাহী আফতাবুর রহমান জাফরী
এফএনবি সভায় বক্তব্য দেন ঘাসফুলের প্রধান নির্বাহী আফতাবুর রহমান জাফরী

ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) চট্টগ্রাম জেলার কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ২৮ মে ব্যুরো বাংলাদেশ চট্টগ্রামের মানবসম্পদ উন্নয়নকেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এন কৈরী। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন এম তাজুল ইসলাম। চট্টগ্রাম বিভাগের পক্ষে বক্তব্য দেন আফতাবুর রহমান জাফরী।
সভায় এফএনবির ১৫ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম জেলা কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে আফতাবুর রহমান সভাপতি, তৌফিক উদ্দিন আহম্মদ সহসভাপতি, মো. নজরুল ইসলাম মজুমদার সাধারণ সম্পাদক, মো. সমর আলী ফকির কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
এফএনবির সামগ্রিক কার্যক্রম ও গঠনতন্ত্রের ওপর মাল্টিমিডিয়া উপস্থাপন করেন মাজাহারুল ইসলাম। এরপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন অজিৎ নন্দী, মো. শফিকুল ইসলাম খান, আবদুল মলেক, এরশাদুল ইসলাম, শান্তি বিকাশ চাকমা, মফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।