এফএম ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ভবন উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফএম ইন্টারন্যাশনাল স্কুলের দেওয়ানহাট শাখা নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে। ২০ জানুয়ারি নতুন ভবন উদ্বোধন করেন স্কুলের অধ্যক্ষ মামুনুর রশীদ। স্কুলটি শেখ মুজিব সড়ক থেকে বর্তমানে ডবলমুরিং থানার পাশের একটি ভবনে স্থানান্তরিত হয়েছে। এখানে ইংরেজির পাশাপাশি চালু হয়েছে বাংলা মাধ্যমও। এতে পড়ানো হয় প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত। স্কুলটির চকবাজারেও আরেকটি শাখা রয়েছে। বিজ্ঞপ্তি।