এবার ঈদে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ঈদেও বোনাস পাবেন হাসির নাটক, হা হানাটক দেখে হাসবে না কেউ কষ্টে হাসবে, আহা!দশ চ্যানেলে এক তারকা আসবে বহুরূপেরঙে ঢঙে সংলাপে আর চা, কফি ও স্যুপে।উপস্থাপক দাঁত কেলিয়ে দেবে ওফ্ কী হাসিহাসির সঙ্গে ফ্রি দেবে সে কথার ফাঁকে কাশি।সুরের আগে গা দোলাবে শিল্পী রসেবশেগানের কথা—‘তুমি আমি, আমি তুমি ও সে’।চাপাবাজি শেখার জন্য টক শো পাবেন ঈদেটিভি দেখতে দেখতে যদি কখনো পায় খিদে—ঝালমুড়ি আর চানাচুরের বিজ্ঞাপন তো আছেইআরও কত রঙের খাবার পাবেন হাতের কাছেই।কমেডি শোর নামে মুখে ভেংচি কাটাকাটিএবার ঈদে যা পাবেন তা ঘিয়ের মতো খাঁটি।