এবার উত্তরায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বমানের পোশাক বিপণনের লক্ষ্য নিয়ে রাজধানীর উত্তরায় চালু হলো জনপ্রিয় ফ্যাশন হাউস স্মার্টেক্সের প্রথম মেগাশপ। ২২ মার্চ উত্তরা মডেল টাউনের আরএকে টাওয়ার শপিং কমপ্লেক্সের লেভেল-৪-এ একঝাঁক জনপ্রিয় তারকা শিল্পীর উপস্থিতিতে স্মার্টেক্স মেগাশপের উদ্বোধন করেন সৈয়দ এ কে ইকরামুজ্জামান। এ সময় শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন আঁখি আলমগীর, সজল, তিশা ও নীরব। তারকাপূর্ণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস এম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, স্মার্টেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, এসএম স্টাইলস লিমিটেডের পরিচালক আহসানুল বাশারসহ অনেকে।উদ্বোধনের পর তারকারা বলেন, প্রতিটি ফ্যাশন হাউসের একটা নিজস্ব সত্তা থাকে। সে অনুসারে ক্রেতাদের চাহিদা ও ফ্যাশনের কথা চিন্তা করে সেটিকে সফল করতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। এর মাধ্যমে একটি ফ্যাশন হাউসের পথচলা শুরু হয়। তাঁরা আরও বলেন, ‘যত বেশি ফ্যাশন হাউস হবে, ততই আমাদের জন্য ভালো।’ তরুণ-তরুণীদের কথা চিন্তা করে ফ্যাশন হাউসগুলো বাহারি পোশাক রাখবে, এ আশা ব্যক্ত করেন তারকারা। স্মার্টেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম বলেন, ‘স্মার্টেক্স সব সময় নতুনত্বে বিশ্বাস করে। প্রতিটি পোশাকে নতুনত্বের ছোঁয়া থাকবে। ক্রেতাদের কথা চিন্তা করে আমরা হাউসগুলোতে বিভিন্ন পোশাক রাখব।’স্মার্টেক্সের নতুন মেগাশপে ফ্যাশন-সচেতন তরুণ-তরুণীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা পোশাকগুলো রাখা হয়েছে। শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সব শ্রেণীর ক্রেতা-ভোক্তার পছন্দ ও চাহিদাকে প্রাধান্য দিয়ে নতুন ডিজাইন করা পোশাকের সমাবেশ থাকবে উত্তরার স্মার্টেক্সে। স্মার্টেক্সের প্রতিটি আউটলেটেই একসঙ্গে পাওয়া যাবে পুরুষ, মহিলা ও শিশুদের সব ধরনের পোশাক। পাওয়া যাবে হরেক রকম মনকাড়া ডিজাইনের টি-শার্টও। স্মার্টেক্স দেশের দ্রুত সম্প্রসারণশীল ফ্যাশন হাউস। খুব অল্প সময়ের মধ্যে ঢাকা, সিলেট, কক্সবাজার, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, রংপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১৯টি শাখা চালু আছে। ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে স্মার্টেক্স পর্যায়ক্রমে দেশের সব জেলা শহর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে চালু করা হবে স্মার্টেক্সের শো-রুম।